28 C
আবহাওয়া
৩:০৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » সারা দেশে বৈধ অস্ত্র জমা পড়েছে ২৭ হাজার

সারা দেশে বৈধ অস্ত্র জমা পড়েছে ২৭ হাজার


বিএনএ,ঢাকা:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে বৈধ আগ্নেয়াস্ত্রের ওপর কড়াকড়ি আরোপ করেছে সরকার। এর অংশ হিসেবে দেশজুড়ে ২৭  হাজার ৯৯৫টি  লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র জমা পড়েছে। এখনও ২০,২৮৮টি অস্ত্র জমা পড়েনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অস্ত্র আইন ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ৩১ জানুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার শেষ সময়। নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, জমা না হওয়া অস্ত্রের মধ্যে বেশির ভাগই আওয়ামী লীগ সরকারের সময় লাইসেন্সপ্রাপ্ত। অনেক অস্ত্রের মালিক বিদেশে পালিয়ে গেছেন, আর দেশের ভেতরে অনেকে গা ঢাকা দিয়ে আছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ