বিএনএ,ঢাকা:আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে টানা চারদিনের সরকারি ছুটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার (১১ ও ১২ ফেব্রুয়ারি) নির্বাহী আদেশে ছুটি থাকবে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) দুইদিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি। সেই হিসাবে ১১-১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা চারদিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) শিল্পাঞ্চলে বিশেষ ছুটি ছিল। তবে মঙ্গলবারের শিল্পাঞ্চলের বিশেষ ছুটি পরবর্তী সময়ে সুবিধাজনক যে কোনো একটি সাপ্তাহিক ছুটির দিনে সমন্বয় করা যাবে। অর্থাৎ, একটি সাপ্তাহিক ছুটির দিনকে মালিকরা ‘কর্মদিবস’ হিসেবে ঘোষণা করতে পারবেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
বিএনএ/ওজি
![]()

