32 C
আবহাওয়া
৪:১৫ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ দুই কারবারি আটক

চট্টগ্রামে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ দুই কারবারি আটক

চট্টগ্রামে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ দুই কারবারি আটক

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‍্যাব-৭। এ সময় সাইফুল ইসলাম (৩৭) এবং নাসির উদ্দিন (৩১) নামে দুই ব্যক্তিকে আটক ও তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার পাঁকা রাস্তার ওপর তল্লাশি চালিয়ে এ চালানটি জব্দ করা হয়।

গ্রেপ্তার সাইফুল ইসলাম মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার মধ্যম আজমনগর এলাকা এবং নাসির উদ্দিন একই উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, প্রাইভেটকারের ড্রাইভিং সিটের নিচে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো ৮টি প্যাকেটে মোট ১৯৬ বোতল ফেন্সিডিল ছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ টাকা।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন জানিয়েছেন, গ্রেপ্তার আসামি এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত