31 C
আবহাওয়া
২:৪০ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » চবিতে দুই সহকারী প্রক্টরের পদত্যাগ

চবিতে দুই সহকারী প্রক্টরের পদত্যাগ

চবিতে দুই সহকারী প্রক্টরের পদত্যাগ

বিএনএ, চবি: ব্যক্তিগত কারণ দেখিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী দুই প্রক্টর পদত্যাগ করেছেন। তাঁরা হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. মো. মোরশেদুল আলম এবং পালি বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া।

রোববার (১১ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার বরাবর চিঠি দিয়ে পদত্যাগের বিষয়টি জানিয়েছেন তাঁরা।

জানা গেছে, মো. মোরশেদুল আলম সহকারী প্রক্টরের পাশাপাশি সোহরাওয়ার্দী হলের সিনিয়র আবাসিক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন সেখান থেকেও তিনি পদত্যাগ করেছেন। এছাড়া অরুপ বড়ুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) বরিষ্ঠ সহকারী পরিচালক পদ থেকেও পদত্যাগ করেছেন।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম জানান, ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। অন্য কোন কারণ নেই।

আরেক সহকারী প্রক্টর অরুপ বড়ুয়াও একই কথা বলেন।

এ বিষয়ে রেজিস্ট্রার কে এম নূর আহমদ বলেন, আমরা দুজনের পদত্যাগের চিঠি পেয়েছি। তাঁরা যৌক্তিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছে। কর্তৃপক্ষ তাদের চিঠি গ্রহণ করেছে।

বিএনএনিউজ/ সুমন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬৫