31 C
আবহাওয়া
৮:৪১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ঢামেক

বিএনএ, ঢাকা : রাজধানীর খিলক্ষেতে ঘুড়ি ওড়াতে গিয়ে সাততলা ভবনের ছাদ থেকে পড়ে ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে খিলক্ষেতের বোটঘাটের নামাপাড়া চানাচুর ফ্যাক্টরি গলিতে এই ঘটনা ঘটে।

নিহত সালমান আদিব অর্ণব কুড়িগ্রাম জেলার বুড়িংগামারি উপজেলার নলেয়া গ্রামের মো. রুহুল আমিনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই ভাই, এক বোনের মধ্যে সে ছিল বড়।

মৃতের বাবা স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত রুহুল আমিন জানান, বিকেলের দিকে তাদের ভাড়া বাসার ৭ তলা ভবনের ছাদে ঘুড়ি ওড়ানোর সময় অসাবধানতাবশত হঠাৎ নিচে পড়ে যায় অর্ণব। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান।

পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর রাত ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮