15 C
আবহাওয়া
৯:০৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৬

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৬


বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের ক্লে কাউন্টিতে তিনটি স্থানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ হামলায়  কন্যাশিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

এনবিসি নিউজের প্রতিবেদন মতে, স্থানীয় সময় শুক্রবার (৯ জানুয়ারি) রাতে আলাবামা সীমান্তের কাছে ওয়েস্ট পয়েন্ট এলাকায় তিনটি পৃথক পৃথক স্থানে এসব হামলা চালায় এক বন্দুকধারী।

ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট শনিবার (১০ জানুয়ারি) ফেসবুকে লেখেন, দুর্ভাগ্যজনকভাবে আজ রাতে আমাদের এক ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হতে হয়েছে। তিনি জানান, নিহতদের মধ্যে কয়েকজন হামলাকারীর আত্মীয় ছিলেন।

এক সংবাদ সম্মেলনে এডি স্কট বলেন, রাজ্য ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার একদল সদস্য দ্বিতীয় ঘটনাস্থল থেকে প্রায় আধা মাইল দূরে একটি নিরাপত্তা চৌকিতে মুর নামে বন্দুকধারীকে গ্রেফতার করেছেন।

ডিস্ট্রিক্ট অ্যাটর্নি স্কট কলম বলেন, ‘আমি জানি না ৭ বছর বয়সি একটি শিশুকে গুলি করার পেছনে কী ধরণের উদ্দেশ্য থাকতে পারে। ক্লে কাউন্টির ডেভিড হিল রোডের একটি বাড়িতে সন্ধ্যা ৭টার আগে এই তাণ্ডব শুরু হয়। মুর তার বাবা গ্লেন মুর (৬৭); চাচা উইলি গুইন (৫৫); এবং ভাই কুইন্টেন মুর (৩৩) প্রত্যেকের মাথায় গুলি করে হত্যা করেছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ