28.9 C
আবহাওয়া
৯:৪৭ অপরাহ্ণ - জুলাই ২৬, ২০২৬
Bnanews24.com
Home » অস্ট্রিয়ায় স্কুলে গোলাগুলিতে নিহত ৯

অস্ট্রিয়ায় স্কুলে গোলাগুলিতে নিহত ৯


বিএনএ, বিশ্বডেস্ক : অস্ট্রিয়ার একটি স্কুলে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আততায়ীসহ মোট নয় জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জুন) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর গ্রাৎসের একটি স্কুলে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ড্রেইয়ার্সচুৎজেনগাস স্কুলে এ হামলার ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় একাধিক হতাহতের ঘটনা ঘটেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গ্রাৎসের শহরের এ হামলায় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে দেশটির পুলিশ। মোতায়েন করা হয় কোবরা ইউনিটের বিশেষ নিরাপত্তা বাহিনী। অভিযানের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় নিরাপত্তা বাহিনীর কর্মীরা। হামলার পর আততায়ী আত্মহত্যা করে বলেও দাবি স্থানীয় গণমাধ্যমের।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি? সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫ যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি আইআরজিসির