20 C
আবহাওয়া
৩:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » কুসিক নির্বাচনের জন্য আগ্নেয়াস্ত্র মজুদ, আটক ২

কুসিক নির্বাচনের জন্য আগ্নেয়াস্ত্র মজুদ, আটক ২

কুসিক নির্বাচনের জন্য আগ্নেয়াস্ত্র মজুদ

বিএনএ, কুমিল্লা: আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভাড়া দেওয়ার জন্য দেশি-বিদেশি অস্ত্র এনে জমিয়ে রাখার অভিযোগে দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি এলজি (পাইপগান), একটি এলজি (শটগান), নয় রাউন্ড পিস্তলের গুলি ও দুই রাউন্ড শটগানের গুলি জব্দ করা হয়।

মঙ্গলবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।  এরআগে সোমবার (৯ মে) রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- জেলার চৌদ্দগ্রাম উপজেলার সাতবাড়ীয়া (দাতামা) গ্রামের মৃত ফারুক আহাম্মেদের ছেলে মো. কামরুল হাসান ওরফে রনি (৩১) ও একই গ্রামের মো. হোসাইনের ছেলে মো. সালমান ওরফে পিচ্চি সালমান (২৫)।

র‍্যাব কর্মকর্তা মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, তারা দুইজন অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন স্থানে অস্ত্র ভাড়া দেওয়া ছাড়াও আগ্নেয়াস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসা, চোরাকারবারি, টেন্ডারবাজিসহ বিভিন্ন ধরণের অপরাধ সংঘটিত করে আসছিল বলে স্বীকার করেছে। আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সহিংসতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ মজুদ করেছে বলেও তারা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী