29 C
আবহাওয়া
২:৪৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ঈদের আগে ফের বাড়ল স্বর্ণের দাম

ঈদের আগে ফের বাড়ল স্বর্ণের দাম

স্বর্ণের সোনার দাম

বিএনএ, ঢাকা : করোনা চলাকালিন আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার কারণ দেখিয়ে ঈদের ঠিক আগ মুহূর্তে আবর বাড়লো স্বর্ণের দাম। এ দফায় ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছে।

সোমবার (১০ মে) বাংলাদেশ জুয়েলার্স সমিতি দুপুর থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর করার ঘোষণা দিলেন।

এখন থেকে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণালংকার কিনতে ভরিতে গুণতে হবে ৭১ হাজার ৪৪২ টাকা। দাম বাড়ার আগে প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ৬৯ হাজার ১০৯ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেট ৬৮ হাজার ২৯৩ টাকা, ১৮ ক্যারেট ৫৯ হাজার ৫৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণলংকারের ভরি বিক্রি হবে ৪৯ হাজার ২২২ টাকায়।

এদিকে স্বর্ণের দাম বাড়ালেও অপরিবর্তিত রেখেছে রুপার দাম। ২২ ক্যারেট রুপার ভরি আগের মতোই ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে। ২১ ও ১৮ ক্যারেট রুপার ভরি যথাক্রমে ১ হাজার ৪৩৫ ও ১ হাজার ২২৫ টাকা।

বিশ্ববাজারে সোনার দাম বেড়ে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) ১ হাজার ৮৩০ মার্কিন ডলার স্বর্ণের দাম বাড়ার কারণ হিসেবে সমিতি জানিয়েছে জুয়েলার্স সমিতি।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী