28 C
আবহাওয়া
২:৪৫ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » লেবাননে ইসরায়েলের হামলায় বাংলাদেশি নারী নিহত

লেবাননে ইসরায়েলের হামলায় বাংলাদেশি নারী নিহত


বিএনএ : লেবাননের বৈরুতে ইসরায়েলের হামলায় দীপালি আক্তার নামে ফরিদপুরের এক প্রবাসী নারী নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় এ হামলার ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে মারা যান।

দীপালি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব শালেপুর গ্রামের শেখ মোফাজ্জল ওরফে মোকা শেখের মেয়ে। ২০২৪ সালে তিনি গৃহকর্মী হিসেবে লেবাননে যান।

জানা গেছে, এই দিন দীপালি যে বাড়িতে থাকতেন সেখানে বোমা হামলার ঘটনা ঘটে। এতে তার কফিলের (চাকরিদাতা) পরিবারেরও ছয় সদস্যের মৃত্যু হয়েছে।

নিহতের ছোট বোন লাইজু বেগম জানান, দুই ভাই তিন বোনের মধ্যে দীপালি চতুর্থ। তার মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দেশে আনার চেষ্টা চলছে। বৈরুতে থাকা বাংলাদেশিদের মাধ্যমে খবর পেয়ে দূতাবাসে যোগাযোগ করা হয়েছে।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, ‘স্থানীয়ভাবে বিষয়টি আমরা জেনেছি। মরদেহ দেশে আনতে পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে। রেমিট্যান্স যোদ্ধা দীপালির মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি