27 C
আবহাওয়া
৯:১৯ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ঈদের দিন যেমন থাকবে আবহাওয়া

ঈদের দিন যেমন থাকবে আবহাওয়া

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

বিএনএ, ঢাকা: দেশের আকাশে বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে ঈদুল ফিতর উদযাপন হবে। কয়েকদিনে তাপপ্রবাহের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির ফলে জনজীবনে স্বস্তি দেখা গেছে। ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সারাদেশে আজ দিনের আবহাওয়া মূলত শুষ্ক। রাতের তাপমাত্রাও থাকবে প্রায় একই। আজকের মতো আগামীকাল বৃহস্পতিবার ঈদের দিনেও আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া মূলত শুষ্কই থাকতে পারে। বৃষ্টিপাতের আশঙ্কা নেই।

বুধবার (১০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস এমনটাই বলছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, ভ্যাপসা গরমের কারণে ঈদের দিনে অস্বস্তি বাড়তে পারে।

তিনি জানান, ঈদের দিনে রাজধানীসহ দেশের কোথাও বৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা নেই। তবে ঢাকাসহ সারাদেশের আকাশ কিছুটা মেঘলা ও গুমোট আবহাওয়া থাকবে।

তিনি বলেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং সংযুক্ত এলাকায় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে। ফলে মেঘলা আকাশ ও গুমোট আবহাওয়ার কারণে গরমে অস্বস্তি অনুভূত হবে। কয়েকদিন এমন অবস্থা থাকার পর চলতি মাসের মাঝামাঝি সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, আজ চুয়াডাঙ্গা, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ কিছু জায়গায় কমে আসতে পারে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ