32 C
আবহাওয়া
৪:১৫ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় ৫ হাজার ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

আনোয়ারায় ৫ হাজার ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

আনোয়ারায় ৫ হাজার ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৫ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নিজ বাড়ী থেকে মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। গেফতারকৃত মো. মনির আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বখতিয়ার পাড়া গ্রামের মো. ওবায়দুল আলমের ছেলে।

রোববার (৯ মার্চ) দিবাগত রাত উপজেলার বারশত ইউনিয়নের হাজি পুকুরপাড় বখতিয়ার পাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, স্থানীয় সিভিল সোর্স তথ্যের ভিত্তিতে ২১ এডি রেজিমেন্ট আর্টিলারির ক্যাপটেন মো. নাফিস সাদিক রিফাতের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ইয়াবা ব্যবসায়ী মো. মনির কে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় বাসায় তল্লাশি করে ৫ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, সেনাবাহিনী কর্তৃক অভিযান চালিয়ে ৫ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হবে।

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত