23 C
আবহাওয়া
৭:২৩ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ঝাউতলা জামিয়া কোরআনিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

ঝাউতলা জামিয়া কোরআনিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর ঝাউতলা রেল স্টেশনস্থ ঝাউতলা জামিয়া কোরআনিয়া মাদ্রাসার ৪৭ তম বার্ষিক ওয়াজ মাহফিল খতমে বুখারী ও দস্তারবন্দী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) মাদ্রাসা ময়দানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও শায়খুল হাদীস মাওলানা মুহাম্মদ আলী উছমান এর সভাপতিত্বে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন পরিচালনা করেন হাফেজ এমদাদউল্লাহ সোহেল। উক্ত মাহফিলে প্রধান মেহমান ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির কায়েদে মিল্লাত শায়খুল হাদীস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী।

এতে বিশেষ মেহমান ছিলেন ঢাকার মুহাম্মদপুরস্থ জামিয়া রহমানিয়া আরাবিয়া’র পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা মুফতি মাহফুজুল হক, ওমর গণি এম.ই.এস কলেজের সাবেক অধ্যাপক ও জামিয়া আরবিয়া জিরির মুহাদ্দিস আল্লামা ড. আ.ফ.ম খালিদ হোসেন।

এতে আরো শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখ ও বুজর্গানেদ্বীন বক্তব্য রাখেন। মাহফিলে দাওরায়ে হাদীস ও হিফ্জ ফারেগ ছাত্রদের দস্তারবন্দী ও ছাত্রীদের হিজাব প্রদান ও মুনাজাতের মাধ্যমে ওয়াজ মাহফিল সম্পন্ন হয়।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর