23 C
আবহাওয়া
৭:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » দীঘির কথায় আঘাত পেয়েছেন হিরো আলম

দীঘির কথায় আঘাত পেয়েছেন হিরো আলম

হিরো

বিনোদন ডেস্ক: দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় নায়িকা হয়ে পর্দায় আসছেন প্রার্থনা ফারদিন দীঘি। সিনেমাটির পোস্টার ও ট্রেইলার প্রকাশের পর থেকেই সমালোচনার মুখে পড়েন এর নির্মাতা ও নায়িকা দীঘি। তবে দর্শকদের সমালোচনার সঙ্গে তাল মেলান নায়িকা দীঘি। দীঘির ভাষ্যমতে, সিনেমাটির ট্রেইলার ভালো লাগেনি, এই সিনেমায় তার অভিনয় করাটা ‘ভুল’ ছিল। সিনেমাটি নিয়ে তার কোনো প্রত্যাশা নেই।

এমন বক্তব্যে দীঘিকে একহাত নিলেন হিরো আলম। দীঘির সমালোচনা করে ‘তুমি আলো তুমি নেই’ সিনেমার পাশে দাঁড়িয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় হিরো আলম বলেন, ‘এ সিনেমার মাধ্যমে দীঘি প্রথমবারের মতো নায়িকা হিসেবে এসেছেন। কাছের মানুষ (দীঘি) যদি আঘাত দেয় এরচেয়ে দুঃখ আর নাই। এ সিনেমাটি পরিচালনা করেছেন গুণী পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু স্যার। তিনি অনেক বড় পরিচালক। তার সব সিনেমা হিট। তাই আপনারা আগে হলে যান, সিনেমা দেখুন; তারপর সমালোচনা করুন।’

আসিফ ইমরোজ ও দীঘি অভিনীত ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটি আগামী ১২ মার্চ সারাদেশে মুক্তি পাচ্ছে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ...