23 C
আবহাওয়া
৭:১৩ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় আক্রান্ত বানসালি, কোয়ারেন্টাইনে আলিয়া

করোনায় আক্রান্ত বানসালি, কোয়ারেন্টাইনে আলিয়া


বিএনএ ডেস্ক:করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। ইন্ডিয়া টুডে এই তথ্য জানিয়েছে।

বর্তমানে কোয়ারেন্টাই আছেন বানসালি। তার সঙ্গে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমার শুটিং করছিলেন আলিয়া ভাট। এই নির্মাতার করোনা আক্রান্তের খবর চাউর হওয়ার পর তিনিও নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন।

যদিও আলিয়া ভাটের কোভিড ১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে জানা গেছে। একটি সূত্র ই টাইমসকে বলেন, ‘আলিয়া প্রায় প্রতিদিন কোভিড পরীক্ষা করান এবং আজও (৯ মার্চ) তার ফল নেগেটিভ এসেছে। কিন্তু তিনি নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন।’

আলিয়ার প্রেমিক অভিনেতা রণবীর কাপুরও কোভিড ১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। এই অভিনেতার মা নিতু কাপুর এক বিবৃতিতে বলেন, ‘আপনাদের উদ্বেগ ও শুভ কামনার জন্য ধন্যবাদ। রণবীর কোভিড ১৯- এ আক্রান্ত। তার চিকিৎসা চলছে ও সেরে উঠছে। সকল নিয়ম কানুন মেনে বাড়িতে কোয়ারেন্টাইনে আছে।’

এদিকে জানা গেছে, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমার শুটিংও বন্ধ রাখা হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

Loading


শিরোনাম বিএনএ
সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর