27 C
আবহাওয়া
৮:১০ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ইতিহাস গড়া হলো না বাংলাদেশের

ইতিহাস গড়া হলো না বাংলাদেশের


বিএনএ, ঢাকা:  জয় দিয়ে সাউথ আফ্রিকা সফর শুরু করেছিল টাইগ্রেসরা। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হওয়ায় সিরিজ নিশ্চিত করতে শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিলো না টাইগ্রেসদের। কিন্তু ৮ উইকেটে হেরে শেষ পর্যন্ত সিরিজ সমতায় শেষ করতে হয়েছে নিগার সুলতানা জ্যোতির দলকে।

টস হেরে আগে ব্যাট করে ৯৪ রানে থামে বাংলাদেশ। ফলে ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে সহজেই ৮ উইকেটে বড় জয় পায় সাউথ আফ্রিকা নারীরা। এই জয়ে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করে দুদল।

বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন লতা। দুই চারে ৬২ বলে করেছেন ৪২। ইনিংসের শেষ বল পর্যন্ত লড়াই করেছেন এই অলরাউন্ডার। মাসাবাতা ক্লাসের ইনিংসের শেষ বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৯৪ রান তুলে বাংলাদেশ।

ছোটো লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকে বাংলাদেশকে চাপে রাখে দুই প্রোটিয়া ওপেনার। তবে ৩৫ রানের সেই জুটি ভাঙেন মারুফা আখতার। অবশ্য সেটা সাউথ আফ্রিকা থামানোর জন্য যথেষ্ট ছিলো না। ওপেনার লরা ভলভার্টের ৪৯ রানে ভর করে ২৮ বল ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় তারা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ