28 C
আবহাওয়া
৪:৫৬ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » বিশিষ্ট সংবাদ পাঠিকা শামীমা নাসরিন আর নেই

বিশিষ্ট সংবাদ পাঠিকা শামীমা নাসরিন আর নেই


বিএনএ, ঢাকা: বাংলাদেশ টেলিভিশনের বিশিষ্ট সংবাদ পাঠিকা শামীমা নাসরিন (৬৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় তার মৃত্যু হয়।

শামীমা নাসরিনের জানাজা ও দাফনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা পরে জানানো হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

১৯৭০ থেকে ১৯৯০ দশক পর্যন্ত বেতার ও টেলিভিশনের সুপরিচিত কণ্ঠ ও মুখ ছিলেন শামীমা নাসরীন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

শামীমা নাসরিন একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট লেখক ও সাবেক সচিব আবদুশ শাকুরের মেয়ে। শামীমা নাসরিনের জানাজা ও দাফনসহ অন্যান্য অনুষ্ঠানিকতা পরে জানানো হবে বলে জানিয়েছে পারিবারিক সূত্র।

তিনি দেশের বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরার চাচাতো বোন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি