28 C
আবহাওয়া
২:৩১ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে কারাগারে প্রেরণ

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে কারাগারে প্রেরণ

আপাতত কারাগারেই থাকতে হচ্ছে ফখরুল ও আব্বাসকে

বিএনএ: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে তাদের ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম উদ্দিন-এ আদেশ দেন।

নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় পুলিশের দায়ের করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম। আদালত শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রাজধানীর নয়াপল্টনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে ডিবি কার্যালয় থেকে তাদের আদালতে নেয়া হয়। বৃহস্পতিবার রাত ৩ টার পর উত্তরার বাসা থেকে মির্জা ফখরুল ও শাহজাহানপুরের বাসা থেকে মির্জা আব্বাসকে ডিবি হেফাজতে নেয়া হয়।

বিএনএ/এ আর

 

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী