বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৯৫ জন। চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩১৩ জনে এবং শনাক্ত রোগী বেড়ে ৭৮ হাজার ৫৪৩ জনে দাঁড়িয়েছে।
রোববার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, ঢাকা বিভাগে ২৭৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৫ জন, খুলনা বিভাগে ১১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫৯ জন, রাজশাহী বিভাগে ১১৩ জন ও সিলেট বিভাগে ৯জন রয়েছেন।
২৪ ঘণ্টায় যে ছয়জন মারা গেছেন তাদের মধ্যে দুজনের ঢাকা উত্তর সিটি করপোরেশনে, দুজনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ও দুজনের বরিশাল বিভাগে মৃত্যু হয়েছে।
এ নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ১০৮ ডেঙ্গুরোগী। চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৭৪ হাজার ৮৯৩ জন।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

