27.8 C
আবহাওয়া
৮:৩৯ পূর্বাহ্ণ - জুন ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী


বিএনএ, ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ ৫টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছে হাইকোর্ট।

রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

গত বছরের ২০ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আদমজীর এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। তাকে নারায়ণগঞ্জের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন গ্রামের বাড়িতে তার দাফন করা হয়।

এই ঘটনায় নিহত মিনারুলের ভাই নাজমুল হক বাদী হয়ে ২৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় তিনি শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করেন এবং অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করেন। এ মামলার এজাহারভুক্ত ১২ নম্বর আসামি ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরবর্তীতে তার বিরুদ্ধে আরও মামলা দায়ের করা হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ