31 C
আবহাওয়া
৩:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ৩, ২০২৬
Bnanews24.com
Home » কুমিল্লা মহানগর আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

কুমিল্লা মহানগর আ.লীগের দুই নেতা গ্রেপ্তার


বিএনএ, কুমিল্লা : কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ভাতিজা সহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশ। শনিবার (৯ নভেম্বর) কুমিল্লার ঝাউতলা ও কান্দিরপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম।

গ্রেপ্তার দুজন হলেন, সাবেক এমপি বাহারের ভাতিজা হাবীবুস সায়েরিন সায়ের। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক। অন্যজন কুমিল্লা মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হানিফ মিয়া।

ওসি মহিনুল বলেন, আসামিদের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
পোশাকশ্রমিকের ‘ছদ্মবেশে’ নাশকতা: নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তার হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, উত্তপ্ত আশুলিয়া এলপি গ্যাসের দাম এক লাফে বাড়ল ২২৩ টাকা শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর