28.9 C
আবহাওয়া
৯:১৯ অপরাহ্ণ - জুলাই ২৬, ২০২৬
Bnanews24.com
Home » হাটহাজারীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

হাটহাজারীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার


বিএনএ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামে হাটহাজারী থেকে  মোহাম্মদ নাছির আহমেদ ওরফে মামা নাছির (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) হাটহাজারী থানা পুলিশ বিকেল তিনটার দিকে উপজেলার ফতেয়াবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার নাছির আহমেদ উপজেলার ১২নং চিকনদন্ডি ইউনিয়নের আনোয়ার আলী টেন্ডল বাড়ির মোহাম্মদ ভোলার পুত্র।

শনিবার (৯ নভেম্বর ) তাকে আদালতে হাজির করা হবে বলে গণমাধ্যমকে  জানিয়েছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি? সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫ যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি আইআরজিসির