28.9 C
আবহাওয়া
৯:২০ অপরাহ্ণ - জুলাই ২৬, ২০২৬
Bnanews24.com
Home » আলুর বাজারে হঠাৎ ভোক্তা অধিদপ্তর

আলুর বাজারে হঠাৎ ভোক্তা অধিদপ্তর

আলুর বাজারে হঠাৎ ভোক্তা অধিদফতর

বিএনএ, ঢাকা: হঠাৎ দেশের বাজারে নিত্যপণ্য আলুর মূল্য বৃদ্ধি পাওয়ায় আড়তে বিশেষ অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযানে আড়তদার ব্যবসায়িদের পাকা রশিদ বা ক্রয় বিক্রয় রশিদ না থাকায় তিন দোকানির থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (৯নভেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়।

ভোক্তা-অধিকার সূত্রে জানা যায়, অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। অভিযানকালে, পাইকারি আলুর আড়তদার ব্যবসায়িদের ক্রয় ও বিক্রয় রশিদ দেখেন । এসময় আড়ত ব্যবসায়িদের ক্রয় ও বিক্রয় রশিদ না থাকা ও ব্যবসায়িদের কথা অনুযায়ী আলুর ক্রয়মূল্যের সাথে বিক্রয় মূল্যের অসামঞ্জস্য থাকায় তিনজন আলুর আড়তদার ব্যবসায়ির থেকে ১৫ হাজার করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই সঙ্গে দোকানিদেরকে এখন থেকে আইন মানার শর্তে ক্ষমা ও যৌক্তিক মূল্যে স্বল্প লাভে জনসাধারণের কাছে বিক্রির নির্দেশনা দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি? সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫ যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি আইআরজিসির