31 C
আবহাওয়া
৬:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে আগুনে পুড়ল তিন বসতঘর

বোয়ালখালীতে আগুনে পুড়ল তিন বসতঘর

বোয়ালখালীতে আগুনে পুড়ল তিন বসতঘর

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে দুই পরিবারের তিন বসতঘর। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী গোয়াজ তালুকদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন দিদারুল আলম ও নুরুল ইসলাম।

বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ২টি কাঁচা ও ১টি সেমিপাকা বসতঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ মামুন।

আরও পড়ুন: দ্বাদশ সংসদ নির্বাচনের হালচাল: সংসদীয় আসন-২৮৫ (চট্টগ্রাম-৮)

তিনি জানান, খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষয়ক্ষতির পরিমাণ আড়াই লাখ টাকা।

অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বোয়ালখালী পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী