33 C
আবহাওয়া
৫:৩৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » করোনা আপডেট : দেশে আরও ২০ মৃত্যু

করোনা আপডেট : দেশে আরও ২০ মৃত্যু


বিএনএ, ঢাকা : করোনায় আক্রান্ত দেশে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ৮ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৩ জন মারা যান।এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৬৭৪ জনে।

করোনায় আক্রান্ত ও মৃত্যু

শনিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৪৩ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে বিশোর্ধ্ব ২ জন, ত্রিশোর্ধ্ব ২ জন, চল্লিশোর্ধ্ব ২ জন, পঞ্চাশোর্ধ ৩ জন, ষাটোর্ধ্ব ৯ জন, সতরোর্ধ্ব ১ জন এবং ৮০ বছরের বেশি বয়সী ১ জন মারা যান।

এই ২০ জনের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রামে ৪ জন, খুলনায় ১ জন, বরিশালে ১ জন, রংপুর বিভাগে ৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জনের মৃত্যু হয়।

বিএনএ/ ওজি

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর