29 C
আবহাওয়া
১:১২ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » নিখোঁজ কলেজ শিক্ষকের খন্ডিত মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

নিখোঁজ কলেজ শিক্ষকের খন্ডিত মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

নিখোঁজ কলেজ শিক্ষকের খন্ডিত মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

বিএনএ, সাভার : সাভারে মিন্টু চন্দ্র বর্মন নামে নিখোঁজ এক কলেজ শিক্ষকের খন্ডিত মরদেহ উদ্ধার করেছে র‌্যাব। এঘটনায় হত্যাকারী মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মরদেহের বাকী খন্ডিত অংশ উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার (০৯ আগস্ট) সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চলছে বলে নিশ্চিত করেছে র‌্যাব-৪। নিহত মিন্টু চন্দ্র বর্মন সাভার রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ। নিখোঁজ মিন্টু চন্দ্র বর্মন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের শরত বর্মনের ছেলে।

র‌্যাব-৪ সিপিসি-২ এর কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, গত ২২ জুলাই আশুলিয়া থানায় ওই শিক্ষক নিখোঁজের জিডি করেন তার পরিবার। ওই ঘটনায় র‌্যাব পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে। নিখোঁজ ওই শিক্ষকের খন্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকারী মূলহোতাসহ তিনজন গ্রেপ্তার করা হয়েছে। খন্ডিত বাকী অংশ উদ্ধারে এখনো অভিযান চলছে।

বিএনএনিউজ২৪/ইমরান খান, আমিন

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি