28 C
আবহাওয়া
২:৩৯ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ১১

আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ১১


বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। বৃহস্পতিবার সকালে দেশটির বাদাখশানের ফাইজাবাদে নবাবী মসজিদে এই বিস্ফোরণ ঘটে।

হতাহতদের মধ্যে বেশ কয়েকজন তালেবান কর্মকর্তা রয়েছেন।

আফগানিস্তানের তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মসজিদটিতে বাদাখশানের ডেপুটি গভর্নর নিসার আহমাদ আহমাদির অন্ত্যেষ্টিক্রিয়া চলছিল। এসময় বিস্ফোরণ ঘটে। নিসার আহমাদ গত মঙ্গলবার ফাইজাবাদে এক গাড়ি বোমা হামলায় প্রাণ হারিয়েছেন। ওই হামলায় নিসার আহমাদের গাড়িচালকও নিহত হন। আহত হন আরও ১০ জন।

আব্দুল নাফি বলেন, বৃহস্পতিবারের বিস্ফোরণে তালেবানের নিয়োগ করা স্থানীয় একজন সাবেক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি