26 C
আবহাওয়া
৬:১৬ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানে আগুনে প্রাণ গেল শিশুর

রাউজানে আগুনে প্রাণ গেল শিশুর

রাউজানে আগুনে প্রাণ গেল শিশুর

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানের পশ্চিম ডাবুয়ায় বসতঘরে আগুন লেগে মোহাম্মদ ফয়সাল নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৮ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে ওই এলাকার গণি হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ফয়সাল ওই এলাকার প্রবাসী রহমত উল্লাহ কাদেরের ছেলে, রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় নিজেদের পাকা ভবনের দ্বিতীয় তলায় ঘুমিয়েছিল ফয়সাল। ওই ভবনের সাথে লাগোয়া পাশের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় সবাই বের হতে পারলেও দ্বিতীয় তলায় আটকা পড়ে ফয়সাল। পরে তাকে পাশের ঘরের দেয়াল ভেঙে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ সামশুল আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশের আরেকটি পাকা বাড়ির দ্বিতল ভবনে ফয়সাল নামে শিশুটি আগুনের তাপ ও ধোঁয়ায় গুরুতর আহত হয়। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স