31 C
আবহাওয়া
৫:৫১ অপরাহ্ণ - আগস্ট ৩১, ২০২৬
Bnanews24.com
Home » দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল শুরু

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল শুরু

ফেরি চলাচল বন্ধ

বিএনএ, ঢাকা: ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার ৩ ঘণ্টা পর পুনরায় চালু হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। সকাল ৯টায় কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশা কারণে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার ঘনত্ব কমে এলে সকাল ৯টা থেকে আবারও ফেরি চলাচল শুরু হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ