27.9 C
আবহাওয়া
৮:২৪ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » পিআইবিতে কুবিসাসের সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পিআইবিতে কুবিসাসের সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


বিএনএ, ঢাকা : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)এর আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে(কুবিসাস) কর্মরত সাংবাদিকদের নিয়ে দুইদিন ব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ (আবাসিক) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদানের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়। কর্মশালাটি রোববার (৮ জানুয়ারি) থেকে শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ২৮জন সাংবাদিক অংশ গ্রহণ করে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)এর মহাপরিচালক জাফর ওয়াজেদ কর্মশালায় সভাপতিত্ব করেন। প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বির পরিচালনায় কর্মশালার সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল টেলিভিশনের সিইও এবং এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা।

এর আগে দুইদিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মজো বিশেষজ্ঞ ড. জামিল খান, গাজী টিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ শাহাবুদ্দিন।

সমাপনী অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, সাংবাদিকদের তথ্য এবং নৈতিকতায় সমৃদ্ধ হতে হবে। আমরা গতানুগতিক ধারার বাহিরে গণমাধ্যম এবং সংবাদে আকর্ষিত হতে পারছি না। এটি আমাদের জতীয় সংকট। সাংবাদিকদের আরও বেশি দক্ষ এবং প্রযুক্তির সাথে মেলবন্ধন ঘটাতে হবে। পিআইবি সর্বদা সংবাদের যত্নে সাংবাদিকদের জ্ঞানার্জনের সুযোগ দিয়ে থাকে।

প্রধান অতিথির বক্তব্যে গ্লোবাল টেলিভিশনের সিইও এবং এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, আমাদের দক্ষতা অর্জনের দিকে নজর দিতে হবে। মোবাইল সাংবাদিকতা সংবাদের মৌলিক বিষয়কে অস্বীকার করে না। তবে এটি সংবাদের নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাই নতুন পথে বাধার সাথে অপার সম্ভাবনাও রয়েছে।

উল্লেখ্য, দুইদিনের এই কর্মশালায় সাংবাদিকদের তথ্য প্রযুক্তির উৎকর্ষতার যুগে মোবাইল সাংবাদিকতার নানা দিক নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।

বিএনএনিউজ/হাবিবুর রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি