27.9 C
আবহাওয়া
৯:১৩ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ইন্দোনেশিয়া গেলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার

ইন্দোনেশিয়া গেলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার

ইন্দোনেশিয়া গেলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রথম বিদেশ সফরে ইন্দোনেশিয়া গেলেন। উভয় নেতা বাণিজ্য, পাম তেল শিল্প, সীমান্ত বিরোধ ও মিয়ানমার পরিস্থিতিসহ আর্ন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। সোমবার(৯জানুয়ারি) প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইন্দোনেশিয়া পৌঁছালে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো তাকে স্বাগত জানান। পরে রাজধানী জাকার্তার দক্ষিণে বোগোরে প্রেসিডেন্ট প্রাসাদে তিনি সোমবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সাথে সাক্ষাত করেন।

গত ২৪ নভেম্বর আনোয়ার ইব্রাহিম দেশটির ১০ম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। প্রথাগতভাবে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর প্রতিবেশী ইন্দোনিয়ার মধ্য দিয়ে শুরু হয়। বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়া চলতি বছর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সভাপতির দায়িত্ব পালন করছে। নভেম্বরে আসিয়ান নেতৃবৃন্দের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। মিয়ানমার আসিয়ানের সদস্য। ফলে, উভয়ের বৈঠকে জান্তা শাসিত মিয়ানমার পরিস্থিতিও স্থান পাচ্ছে।

এক সময়ের তুখোড় ছাত্রনেতা আনোয়ার ইব্রাহিম ৯০এর দশকে উদীয়মান রাজনৈতিক তারকা ছিলেন। তিনি মালয়েশিয়ায় অর্থমন্ত্রী ও উপ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।সূত্র : জাকার্তা পোস্ট।
বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি