20 C
আবহাওয়া
৬:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » কুবিতে শুরু হল ‘বাংলা সপ্তাহ-১৪২৮’

কুবিতে শুরু হল ‘বাংলা সপ্তাহ-১৪২৮’


বিএনএ, কুবি: “আয় সখা আয় উৎসব আনন্দ আর প্রাণের স্পন্দনে হৃদয়ের আহ্বানে প্রাণ অফুরান সীমাহীন বন্ধনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলা বিভাগের সহযোগী সংগঠন ভাষা-সাহিত্য পরিষদের আয়োজনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘বাংলা উৎসব-১৪২৮’।  রোববার (৯ জানুয়ারি) সকাল ১১ টায়  বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের সামনে থেকে র‍্যালি শুরু হয়।

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি ব্যাডমিন্টন কোর্টে এসে শেষ হয়। পরে সেখানে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান, অধ্যাপক ড. আহমেদ মওলা, সহযোগী অধ্যাপক ড. তসলিমা খাতুন , সহযোগী অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলাম, ড. রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, প্রভাষক সুমনা আক্তার ও সিনথিয়া মুমু, ভাষা-সাহিত্য পরিষদের ভিপি নুর উদ্দিন রাসেলসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ, সপ্তাহব্যাপী বাংলা উৎসবের এ আয়োজনে আজকের অংশ হিসেবে থাকছে বালিশ খেলা, দেশাত্মবোধক গান, হাড়িভাঙ্গা, রবীন্দ্র সংগীত, বস্তা দৌড়, কার্ড খেলা, জোড় পায়ে দৌড়, দাবা ও নজরুল সংগীত।

বিএনএ/হাবিবুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী