34 C
আবহাওয়া
৬:৪৯ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি খেলবেন না মুশফিক!

জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি খেলবেন না মুশফিক!

মুশফিক

স্পোর্টস ডেস্ক: পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। তবে এই সফরে টি-টোয়েন্টি খেলতে চান না মুশফিকুর রহিম। নির্বাচকদের এরই মধ্যে বিষয়টি জানিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মুশফিকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুশফিক এরই মধ্যে আবেদনও করেছেন।

নান্নু বলেন, মুশফিক আমাকে বলেছে, জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে তাকে বিবেচনা না করতে। টেস্ট ও ওয়ানডে সিরিজে সে থাকছে। শুধু টি-টোয়েন্টি সিরিজটা খেলতে চায় না। পরে দেশের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে আবার টি-টোয়েন্টি খেলতে চায়। মুশফিকের এই সিদ্ধান্তকে নেতিবাচক হিসেবে দেখেন না নান্নু, ওরা টানা খেলছে, ছুটি চাইতেই পারে।

একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন মুশফিক ছাড়া, নিয়মিত খেলোয়াড়দের মধ্যে আর কেউই ছুটি বা বিশ্রামের আবেদন করেননি। আর মুশফিকের আবেদনের বিষয়ে আরো বলেন, আবেদন পেলেও এখনো মুশফিকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়া, বাকিরা কেউ ছুটি বা বিশ্রামের জন্য আবেদন করেননি।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু