31 C
আবহাওয়া
২:০২ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হত্যা : আরও ৩ আসামি গ্রেপ্তার

কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হত্যা : আরও ৩ আসামি গ্রেপ্তার

২২ বছর পর ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ইসমাইল গ্রেপ্তার

বিএনএ, কুমিল্লা : কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলায় পুলিশ আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে

জেলা পুলিশ ঢাকা ও নারায়নগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত মাইক্রোবাস, বোরকা ও জুতা জব্দ করা হয়েছে।

সোমবার (৮ মে) সকালে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার আবদুল মান্নান এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের মোহাম্মদ রবি (৩৩), একই এলাকার মোহাম্মদ শাহ পরান (৩৪) এবং একই উপজেলার লালপুর পূর্বপাড়া গ্রামের সুমন হোসেন (২৭)।

এর আগে দাউদকান্দি উপজেলার গৌরীপুরে গত ৩০ এপ্রিল রাতে তিতাস উপজেলার যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলায় র‌্যাব ঢাকা ও চট্টগ্রাম থেকে ৩ জনকে আটক করে।

এ হত্যাকাণ্ডের পর নিহত জামালের স্ত্রী পপি আক্তার ২ মে ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৮/৯ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল