32 C
আবহাওয়া
৪:১৫ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নিজের রেকর্ড ভেঙ্গে ২৬ বার এভারেস্টের চূড়ায়!

নিজের রেকর্ড ভেঙ্গে ২৬ বার এভারেস্টের চূড়ায়!


বিএনএ ডেস্ক : ২৬ বারের মতো মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করে নিজেই নিজের গড়া রেকর্ড ভেঙেছেন নেপালি শেরপা কামি রিতা। নেপালের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

১০ জন শেরপা পর্বতারোহীর একটি দলকে নেতৃত্ব দিয়ে শনিবার ৮,৮৪৮.৮৬ মিটার (২৯,০৩১.৬৯ ফুট) উচ্চতার মাউন্ট এভারেস্ট জয় করেন কামি রিতা। নিউজিল্যান্ডের বিখ্যাত পর্বতারোহী স্যার এডমুন্ড হিলারি ও নেপালের শেরপা তেনজিং নোরগে যে পথ ব্যবহার করে এভারেস্টের চূড়ায় পৌছেছিলেন, সেই একই পথ ব্যবহার করেছেন কামি রিতা।

এভারেস্টের চূড়ায় উঠতে ১৯৫৩ সালে স্যার এডমুন্ড হিলারি ও শেরপা তেনজিং নোরগের ব্যবহৃত পথটি আজও সবচেয়ে জনপ্রিয় পথ হিসেবে বহাল আছে।

চলতি বছরে জনসমাগমের মৌসুমে (মে মাস পর্যন্ত) ৩১৬ জনকে এভারেস্টে আরোহণের অনুমতি দিয়েছে নেপাল। যদিও গতবছর তারা ৪০৮ জনকে অনুমতি দিয়েছিল যা ছিল এযাবতকালে সর্বোচ্চ।

১৯৫৩ সাল থেকে এ পর্যন্ত ১০,৬৫৭ বার এভারেস্টের চূড়ায় উঠেছেন মানুষ। নেপাল ও তিব্বত, দুই দিক থেকেই এভারেস্ট জয় করেছেন পর্বতারোহীরা।এভারেস্টে উঠতে গিয়ে এখন পর্যন্ত ৩১১ জনের মৃত্যু হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত