20 C
আবহাওয়া
৬:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের কুরআন ও ইফতার সামগ্রী বিতরণ

কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের কুরআন ও ইফতার সামগ্রী বিতরণ


বিএনএ,কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে কুমিল্লা রোটারি ক্লাবের সহযোগিতায় কোটবাড়ি জামিয়া মোহাম্মদিয়া শিশু সনদ কমপ্লেক্সে কুরআন ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (০৮এপ্রিল) জোহরের নামাজের পর এ সামগ্রী বিতরণ করা হয়।

এ বিষয়ে ছাত্র পরামর্শক ড. মোহা. হাবিবুর রহমান বলেন, রোটারি ক্লাব সবসময় মানবতার কাজে সহযোগিতা করে থাকে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটারেক্ট ক্লাবও তার ব্যতিক্রম না। পবিত্র মাসে শিশুরা কুরআন পড়ে বিশ্ব মানবতার জন্য দোয়া করবে।

রোটারি ক্লাবের সভাপতি রোটারিয়ান বিলকিস আরা বেগম বলেন, রোটারি ক্লাবের কাজ হচ্ছে মানবতার কাজে শরিক হওয়া। মানুষের দুঃখ কষ্ট নিজেদের সাথে ভাগ করে নেওয়া।

তিনি আরও বলেন, এতিম শিশুদের মাঝে কুরআন শরীফ ও দুদিনের ইফতার সামগ্রী দিয়েছি যাতে তারা কুরআন পড়ে বিশ্ববাসীর জন্য দোয়া করে।

রোটারেক্ট ক্লাবের সভাপতি মারুফ হোসেন সরকার বলেন, এটা আমাদের একটা মাসিক প্রজেক্ট। আমরা প্রতিমাসেই চাই এইরকম একটা প্রজেক্ট করতে। আমাদের এই প্রজেক্ট গুলোতে সহোযোগিতা করে আমাদের স্পন্সর ক্লাব রোটারি ক্লাব কুমিল্লা।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রোটারিয়ান কবির হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক রোটারিয়ান আহমাদুল্লাহ আসাদি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোটার‍্যাক্ট ক্লাবের সাধারণ সম্পাদক রোটার‍্যাক্টর মোহাম্মদ রাকিবুল ইসলাম এবং মাদ্রাসার প্রিন্সিপাল সহ আরও অনেক।

বিএনএ/ হাবিবুর রহমান,ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী