31 C
আবহাওয়া
৫:৪৩ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » করোনা আক্রান্ত কবরী আইসিইউতে

করোনা আক্রান্ত কবরী আইসিইউতে

করোনা আক্রান্ত কবরী আইসিইউতে

বিএনএ, ঢাকা : করোনা আক্রান্ত হয়ে অভিনেত্রী সারাহ বেগম কবরীকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে আইসিইউতে নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করছেন কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন।

তিনি বলেন, ম্যাডামকে আইসিইউতে নেয়া হয়েছে। উনার অক্সিজেন লেবেল অনেকটাই কমে গেছে। আপাতত আর কোনো আপডেট নেই।

এর আগে শারীরিক জটিলতা এবং করোনা পজিটিভ আসায় দ্রুত তাকে ৫ এপ্রিল রাতে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয় কবরীকে। সেখানেই তার চিকিৎসা চলছিল। কিন্তু কুর্মিটোলা হাসপাতালে আইসিইউ না থাকায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে পাঠানো হয়েছে এ অভিনেত্রীকে।

১৯৬৪ সালে সুভাষ দত্তের ‘সুতরাং’ সিনেমায় অভিনয় করে চলচ্চিত্রে পা রাখেন কবরী। এরপর অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজক-পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন কবরী।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের