28.3 C
আবহাওয়া
১১:৫৩ অপরাহ্ণ - জুন ২৪, ২০২৬
Bnanews24.com
Home » তেহরানের তেল শোধনাগারে ইসরায়েলের হামলা

তেহরানের তেল শোধনাগারে ইসরায়েলের হামলা


বিএনএ, ‍বিশ্বডেস্ক : ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তেহরানের তেল শোধনাগারে রবামা হামলা চালিয়েছে। হামলার পর তেহরানের একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুনের কুণ্ডলী দেখা গেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের ‘বেশ কয়েকটি জ্বালানি মজুত কেন্দ্রে’ এ হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাতের আকাশে ইরানি রাজধানীর দিগন্তজুড়ে আগুনের আভা ছড়িয়ে পড়ছে।ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ হামলার জন্য ‘যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের’ (ইসরায়েল) আক্রমণকে দায়ী করেছে।

উল্লেখ্য, আক্রান্ত এই শোধনাগারটি তেহরানসহ উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে জ্বালানি সরবরাহ করে থাকে।

 

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ