30.9 C
আবহাওয়া
৭:৫৯ অপরাহ্ণ - জুন ২৪, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম বন্দরে ফের শ্রমিক ধর্মঘট শুরু

চট্টগ্রাম বন্দরে ফের শ্রমিক ধর্মঘট শুরু


বিএনএ, চট্টগ্রাম :বিদেশি কোম্পানির কাছে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ এবং চার দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে আবারও অনির্দিষ্টকালের জন্য শুরু হয়েছে শ্রমিক ধর্মঘট।রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে বন্দরের যাবতীয় অপারেশনাল কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

বার্থ অপারেটর শ্রমিকরা জানান, আমরা কাজ করতে চাই। কিন্তু বাধার মুখে কাজ করতে পারি না। কাজ না করলে আমাদের বেতন হয় না, যারা আন্দোলন করছে তারা কাজ না করলেও বেতন পান। এখন আমরা কাজে যোগদানের জন্য বন্দরে প্রবেশ করছি।

এদিকে সকাল থেকে বন্দর ভবনের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়ন করা হয়। এ ছাড়া  যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সামাল দেয়ার জন্য পুলিশের রায়ট কার রাখা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ