বিএনএ, ডেস্ক : শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের ধারণা করছে, ককটেল বানানোর সময় বিস্ফোরণে তিনি মারা যান । নিহত সোহান বেপারী পার্শ্ববর্তী সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে বিকট শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর। পরে সেখানে একটি রসুন ক্ষেতে সোহান বেপারী (৩২) নামে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
জাজিরা থানার ওসি সালেহ আহম্মেদ বলেন, আমরা বর্তমানে ঘটনাস্থলে আছি। লাশের শরীরে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিএনএ/ ওজি
![]()

