25 C
আবহাওয়া
১১:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে হোটেল জামানকে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে হোটেল জামানকে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে হোটেল জামানকে লাখ টাকা জরিমানা

বিএনএ, চট্টগ্রাম: নগরের কাজীর দেউড়ির হোটেল জামান রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউসে রান্না করা, বাসি, ফাঙ্গাস যুক্ত মাংস বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ করা এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয় নিয়মিত তদারকি কার্যক্রমের সময় এ জরিমানা করা হয়।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই অভিযানে ইকরা মেডিসিন সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ এবং মোড়ক বিধি লংঘন করায় ২০ হাজার টাকা, কিচেন রেস্টুরেন্টে রান্না করা বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ এবং অননুমোদিত রং এবং কেমিক্যাল ব্যবহার করে খাবার তৈরি করায় ১০ হাজার টাকা এবং হোটেল লায়লার খাবারে অননুমোদিত কেমিক্যাল ব্যবহার করায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে অংশ নেন অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, রানা দেবনাথ, মাহমুদা আক্তার প্রমুখ। এদিকে জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী