20 C
আবহাওয়া
৬:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » টিসিবির কার্যক্রমে অনিয়ম দূর করতে কাজ চলছে: বাণিজ্য উপদেষ্টা

টিসিবির কার্যক্রমে অনিয়ম দূর করতে কাজ চলছে: বাণিজ্য উপদেষ্টা

প্রতিটি সেক্টরের সম্ভাবনাকে নষ্ট করা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

বিএনএ,ঢাকা: অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, প্রথমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণ কার্যক্রমে যে নৈরাজ্য ও দুর্বৃত্তায়ন হয়েছে তা স্বীকার করে নেয়া দরকার ছিল। তা আমরা করেছি। সেটা দূর করতে ডিজিটালাইজ করে অনিয়ম দূর করার কাজ করছি।

বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, টিসিবির ক্রয় কার্যক্রমকে আরও বেশি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করা হবে। সেই সঙ্গে আরও বেশি ব্যবসায়ীদের অংশগ্রহণ চাই।
টিসিবি বছরে প্রায় ১২ হাজার কোটি টাকার পণ্য ক্রয় করে। বড় ক্রেতার পাশাপাশি টিসিবি বছরে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা ভর্তুকি প্রদান করে। পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমারা যদি ১২ হাজার কোটি টাকার মধ্যে এক হাজার কোটি টাকাও বাঁচাতে পারি, তবে আরও বেশি মানুষের কাছে এই উপকার পৌঁছে দিতে পারবো। রমজান কেন্দ্রিক টিসিবির প্রস্তুতিগুলোয় সাধারণ মানুষের জীবন আরও সহজ হবে।

প্রসঙ্গত,বুধবার থেকে শুরু হওয়া ভর্তুকি মূল্যে এই পণ্য বিক্রির কার্যক্রমের মাধ্যমে সারা দেশের এক কোটি স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর মধ্যে পণ্য বিক্রি করবে টিসিবি। এই দফায় একজন ক্রেতা সর্বোচ্চ ১০০ টাকা দরে ২ লিটার ভোজ্যতেল (সয়াবিন বা কুঁড়ার তেল), ৬০ টাকা দরে ২ কেজি মসুর ডাল ও ৭০ টাকা দরে ১ কেজি চিনি কিনতে পারবেন। তবে গত বছর টিসিবির পণ্যের তালিকায় চাল থাকলেও এই দফায় চাল বিক্রি করছে না সরকারি সংস্থাটি।

বিএনএনিউজ / আরএস

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী