34 C
আবহাওয়া
৮:৪৪ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু


বিএনএ, নোয়াখালী : নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জসিম উদ্দিন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।নিহত জসিম উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের দেলু মিয়ার ছেলে।শুক্রবার(৭জানুয়ারী)   দুপুর ২টার দিকে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো.ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুরে বাড়ির পাশে পানির পাম্পের কাছে তার মরদেহ পড়ে থাকতে দাখে স্থানীয়রা। তার শরীরের বিভিন্ন স্থানে পোড়া দাগের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে, জমিতে পানি দেওয়ার জন্য সেচ পাম্পে সুইচ দিতে গিয়ে জসিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে সন্ধ্যার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালারের মর্গে পাঠানো হয়েছে।

বিএনএ/গিয়াসউদ্দিন রনি, ওজি

Loading


শিরোনাম বিএনএ
নেত্রকোনায় সড়কে মা-মেয়েসহ নিহত ৩ হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর