32 C
আবহাওয়া
১২:৩০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » জামালপুর আওয়ামী লীগ: কমিটি থেকে ডা.মুরাদকে অব্যাহতি

জামালপুর আওয়ামী লীগ: কমিটি থেকে ডা.মুরাদকে অব্যাহতি

পদত্যাগ পত্র দিলেন প্রতিমন্ত্রী ডা.মুরাদ

বিএনএ,জামালপুর।। প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ডা. মুরাদ হাসানকে জামালপুর জেলা কমিটির পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়ছে। এক জরুরি সভায় জামালপুর জেলা আওয়ামী লীগ এই সিদ্ধান্ত নেয়। জামালপুর জেলা কমিটিতে ডা. মুরাদ স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলেন।

No description available.

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের ওই জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকি বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

অ্যাডভোকেট বাকি বিল্লাহ বলেন, জেলা আওয়ামী লীগের সভায় কমিটির সদস্যরা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। কমিটির সবার মতামতের ভিত্তিতে ডা. মুরাদ হাসানকে স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন :

ব্যক্তিগত কারণে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান 

প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পদত্যাগ: আওয়ামী লীগের প্রতিক্রিয়া

 

এম শাহীন আল আমীন,জিএন

Loading


শিরোনাম বিএনএ
জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী