29 C
আবহাওয়া
১:১২ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ছাদ থেকে পড়ে মৃত্যু

ছাদ থেকে পড়ে মৃত্যু

ছাদ থেকে পড়ে মৃত্যু

বিএনএ,ঢাকা : রাজধানীর কদমতলা এলাকায় বাড়ীর ছাদে ওপরে রেলিং থেকে পড়ে মাহবুবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। সোমবার ( ৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে সবুজবাগ থানার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পরে মাহবুবুর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতের মেয়ে তানিয়া বলেন, রাতে বাবা বাড়ীর ছাদে ট্যাংকিতে পানি ভরেছে কি না দেখার জন্য ছাদে যান। সেখান থেকে রেলিং বেয়ে নামার সময় পড়ে মাথায় আঘাত পান।

পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থা রাতে মারা যান। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি