32 C
আবহাওয়া
১:৫৮ অপরাহ্ণ - আগস্ট ১০, ২০২৬
Bnanews24.com
Home » ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন জাকারবার্গ

ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন জাকারবার্গ


বিএনএ, বিশ্বডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্ট ও বিভিন্ন পরিচালনাগত ত্রুটির কারণে ভারত সরকারের কাছে ক্ষমা চেয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ফেসবুক থেকে সাময়িক সময়ের জন্য সরিয়ে দেয় মেটা। এর পরেই ভারত সরকার মেটাকে তলব করে। এরই পরিপ্রেক্ষিতে কম্পানিটির গ্লোবাল টিম ভারতের আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করেছে। বৈঠকে জাকারবার্গের এই ক্ষমা চাওয়ার বার্তা পৌঁছে দেওয়া হয়।

সূত্রগুলো বলছে, এদিন মেটা টিমকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তারা ‘মধ্যস্থতাকারী’ সংজ্ঞার আওতাভুক্ত নয়। সোশ্যাল মিডিয়া ঠিক করে কারা কনটেন্টগুলো দেখতে পাবে এবং এটি আইটি অ্যাক্টে সেইভ হারবারের আওতাধীন না।

এ সময় মেটার কর্মকর্তারা স্বীকার করেছেন যে, নির্দিষ্ট কিছু কনটেন্টে বুস্ট দেওয়ার জন্য প্রচুর অর্থ ঢালা হয়েছে। ভারতীয় সূত্রগুলো জানিয়েছে, অবৈধ কনটেন্ট প্রচারের জন্য মেটা তাদের ভুল মেনে নিয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ