28 C
আবহাওয়া
২:১৪ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » চতুর্থ দিনও খেলা শুরু হতে দেরি

চতুর্থ দিনও খেলা শুরু হতে দেরি

বৃষ্টি

বিএনএ, স্পোর্টস ডেস্ক: বৃষ্টির বাধায় ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে মাত্র ৬৩.২ ওভার খেলা হয়েছে। চতুর্থ দিন মঙ্গলবারও (৭ ডিসেম্বর) নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না খেলা। সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও ভেজা আউটফিল্ডের কারণের খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। কাভার সরিয়ে নেওয়া হচ্ছে ধীরে ধীরে। মাঠ উপযোগী হলেই শুরু হবে খেলা। দুই দল মাঠেই অবস্থান করছে। তৃতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৮৮। বাবর ৭১ ও আজহার ৫২ রানে অপরাজিত আছেন।

বৃষ্টির জলে ভেসে গেলো তৃতীয় দিন

বৃষ্টির জলে ভেসে গেলো তৃতীয় দিন। একটি বলও মাঠে গড়ায়নি। দুপুর পর্যন্ত অপেক্ষা করার পর আনুষ্ঠানিক ঘোষণা আসে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হওয়ার বিষয়ে। দুই দলের কোনো খেলোয়াড় মাঠে আসেননি। তারাও অপেক্ষা করছিলেন বৃষ্টি বন্ধের। এর আগে প্রথম দিন ৫৭ ওভার, দ্বিতীয় দিন ৬.২ ওভার ও তৃতীয় দিন ১টি বলও খেলা হয়নি। তিন দিন মিলিয়ে খেলা হয়েছে মাত্র ৬৩.২ ওভার।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি