27.9 C
আবহাওয়া
৬:০৯ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ফোন বন্ধ : কোথায় ডা. মুরাদ?

ফোন বন্ধ : কোথায় ডা. মুরাদ?

অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

বিএনএ, ঢাকা : রোববার রাতে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদের সঙ্গে নায়িকা মাহিয়া মাহির অশ্লীল হুমকিসহ কল রেকর্ড ফাঁস হয়। যেখানে মুরাদকে বলতে শোনা যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে মাহিকে তুলে আনবেন। জোর জবরদস্তিমূলক যৌন সম্পর্ক করার কথাও বলেন সে ফোনালাপে।

যৌন হয়রানিমূলক, বিকৃত, বর্ণবাদী ও বিশ্ববিদ্যালয়ের নারী নেত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে তোপের মুখে থাকা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান ফোনালাপ ফাঁসের পর থেকে নিজের বিপদ টের পেতে শুরু করেন।

সোমবার দুপুরেই ঢাকা ছাড়েন। বন্ধ রাখেন ফোন।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার (০৬ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দেশের প্রথম সারির একটি অনলাইন নিউজপোর্টালকে এ তথ্য জানান।

তিনি বলেন, ডা. মুরাদ চট্টগ্রামের উদ্দেশে দুপুরেই ঢাকা থেকে রওনা দিয়েছিলেন। সেখানে তার একজন বন্ধুর বাসায় ওঠার কথা। বর্তমানে তার ফোন বন্ধ রয়েছে। তাই তার সঠিক অবস্থান জানি না।

সোমবার সচিবালয়ে নিজ দপ্তরেও আসেননি প্রতিমন্ত্রী। এদিন বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও সেখানেও আসেননি তিনি।

চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ধর্ষণের হুমকি সংবলিত অডিও ফাঁস ও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করায় সোমবার রাতে তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবারের (৭ ডিসেম্বর) মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলা হয়েছে মুরাদ হাসানকে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি