27.9 C
আবহাওয়া
৭:৪০ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » আন্দোলনে আহতদের দেখতে নিউরোসায়েন্সেস হাসপাতালে ড. ইউনূস

আন্দোলনে আহতদের দেখতে নিউরোসায়েন্সেস হাসপাতালে ড. ইউনূস


বিএনএ, ঢাকা : ছাত্র-জনতার আন্দোলনে আহত ব্যক্তিদের খোঁজখবর নিতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে গিয়ে তিনি আহতদের খোঁজখবর নেন।

তিনি সেখানে ছাত্র গণ-আন্দোলনে আইন-শৃঙ্খলা বাহিনীর আক্রমণের শিকার গুরুতর আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন।

এ সময় হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদ প্রধান উপদেষ্টাকে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইন-শৃঙ্খলা বাহিনীর নৃশংসতার শিকার এমন অন্তত ১১ জন বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ৮ জন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী।

তিনি জানান, প্রধান উপদেষ্টা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)’তে চিকিৎসাধীন আহত চার শিক্ষার্থীর অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাদের খোঁজ-খবর নেন। এই চারজনই মাথায় গুলিবিদ্ধ হন।

পরিচালক বলেন, ‘গুলিবিদ্ধ চারজনের অবস্থার উন্নতি হচ্ছে।’

হাসপাতাল পরিদর্শনকালে ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক বদরুল আলমসহ জ্যেষ্ঠ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি