27 C
আবহাওয়া
২:৫০ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বিএনএ, ঢাকা: চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহেদুল ইসলাম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বাড়ির পাশের বিল থেকে মহিষ আনতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির টানা তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।

মৃত শাহেদুল উপজেলার পশ্চিম গোমদণ্ডী চরখিজিরপুর গ্রামের মোবারক আলী মইজ্জর বাড়ি আবুল মিয়ার ছেলে। সে এই বছর স্থানীয় রফিকুল উলুম দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।

স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশের বিল থেকে মহিষ আনতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির টানা তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় শাহেদুল। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ফাঁদে পড়ে মোটা অংকের অর্থ হারালেন শ্রীলেখা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব চৌধুরী জানান, বিকেল ৪টার দিকে শাহেদুল ইসলাম নামের একজনকে মৃত অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে এসেছিলেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন জানান, স্বজনরা বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে দাবি করলেও পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ তা অস্বীকার করছে। ফলে মৃত্যুর কারণ জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!